মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত ফলাফল প্রত্যাশী আব্দুল মুহিদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রত্যাশী পিয়াস আহমেদ, কেয়া আক্তার, আব্দুর রহমানসহ প্রমুখ।
.png)
বিক্ষোভ সমাবেশ শেষে তারা মেট্রোরেল যোগে শাহবাগ থেকে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদফতর অভিমুখে রওনা হন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে একই দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানা যায়।