নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ কে এম মতিউর রহমান। তাকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
.png)
এর আগে, গত ২ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে ওএসডি করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখকেও আজ ওএসডি করা হয়েছে।