ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব এ এইচ এম শফিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০২, ৫ সেপ্টেম্বর ২০২৪
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব এ এইচ এম শফিকুজ্জামান
এ এইচ এম শফিকুজ্জামান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান নিয়োগ পেয়েছেন।

সচিব পদে পদোন্নতির পর তাকে এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন শফিকুজ্জামান। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পাওয়ার পর বিভিন্ন পদক্ষেপের কারণে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

Advertisement

এর আগে গত ২৭ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!