ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৮:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪
লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ১৫০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সোয়া ৯টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে ফেরেন তারা। ফেরত আসা বাংলাদেশিরা লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

ফেরত নাগরিকদের প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, কিছু খাদ্য সমগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে তিউনিশিয়া থেকে ৫ সেপ্টেম্বর চারজন ও ৬ সেপ্টেম্বর ১৮ জন এবং ৬ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ১৫৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!