ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মোটরযান মালিকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০২, ৬ সেপ্টেম্বর ২০২৪
মোটরযান মালিকদের জন্য সুখবর
ফাইল ফটো

মোটরযান মালিকদের জন্য সুখবর দিলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। চলতি বছরের ১৮ জুলাইয়ের পর মেয়াদোর্ত্তীণ সব মোটরযান নিবন্ধনের বৈধতার মেয়াদ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার বিআরটিএ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএ’র প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস। তাই নবায়ন-সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়ায় বিআরটিএ।

Advertisement

৩১ জুলাই এক প্রজ্ঞাপনে বিআরটিএ জানায়, ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। তাই ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।

ঐদিন বিআরটিএ আরো জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকরের কাজ চলছে। যেসব গ্রাহকের গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন-সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ চলতি বছরের ১৯ জুলাই শেষ হয়েছে বা ১৫ সেপ্টেম্বরে শেষ হবে, তাদের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!