ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২৪
ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লংমার্চে শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১০টি ট্রাকযোগে রাজধানীর শাহবাগ থেকে লংমার্চ শুরু করেন তারা।

লংমার্চ শুরুর আগে শাহবাগে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় ভারতবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

Advertisement

সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ আছে। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাধঁ নির্মাণ করেছে। আমরা বলতে চাই, ভারত যতগুলো বাঁধ নির্মাণ করেছে, তা ভেঙে ফেলতে হবে। কারণ আন্তর্জাতিক আইনে কোনো দেশ এককভাবে বাঁধ নির্মাণ করতে পারে না।

তিনি আরো বলেন, একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ব্যবহার করে পুরো দেশকে আয়নাঘর তৈরি করে রেখেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শেষে লংমার্চ শুরু হয়৷ এই লংমার্চ প্রথমে যাত্রাবাড়ী চৌরাস্তা এবং পরে চান্দিনায় একটি পথসভা করবে। এরপরে বিকাল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল জনমত তৈরি করতে এই লং মার্চ করা হচ্ছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!