ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
ঢামেক চিকিৎসকদের ওপর হামলা

‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, যা বললেন ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ১ সেপ্টেম্বর ২০২৪
‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, যা বললেন ঢামেক পরিচালক
ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। তবে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস পাওয়ায় ঘোষিত এ কর্মসূচি স্থগিত করেন তারা।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে চিকিৎসকেরা এ ঘোষণা দেন।

চিকিৎসকদের কর্মসূচি স্থগিত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন চিকিৎসকরা। হাসপাতালের জরুরি বিভাগসহ ইনডোরের গুরুত্বপূর্ণ বিভাগ চালু থাকবে।

Advertisement

তিনি আরো জানান, এখন থেকে ঢামেক হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের পর সবাই কাজে ফিরবেন।

এদিকে চিকিৎসকদের দাবি যৌক্তিক জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, তাদের সঙ্গে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির উপচার্যের কাছে জানতে চাওয়া হবে, হামলায় কারা ছিল।

এদিকে হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!