ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বন্যার্তদের ৩৩ হাজার পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ২৬ আগস্ট ২০২৪
বন্যার্তদের ৩৩ হাজার পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য
ছবি: বাসস

ফেনী, খাগড়াছড়ি এবং নোয়াখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে যুক্তরাজ্য বাংলাদেশকে ৩৩ হাজার পাউন্ড তাৎক্ষণিক মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৬ আগস্ট) এই ঘোষণা দেওয়া হয়েছে।

এই সহায়তার মাধ্যমে জরুরি অনুসন্ধান ও উদ্ধার কাজ, খাদ্য, নগদ অর্থ প্রদান, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করা হবে। ষ্টার্ট ফান্ড বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর মাধ্যমে এটি বাস্তবায়িতা হবে বলে জানানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!