ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

অতিরিক্ত সচিব হলেন ১৩১ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ২৫ আগস্ট ২০২৪
অতিরিক্ত সচিব হলেন ১৩১ জন
ফাইল ফটো

প্রশাসনে উপ-সচিব ও যুগ্মসচিব পদোন্নতির পর এবার অতিরিক্ত সচিব পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার ১৩১ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিগত সরকারের সময়ে যারা পদবঞ্চিত ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে পদোন্নতির জন্য নানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘বঞ্চিত’ ১১৭ জন কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয় গত ১৩ আগস্ট। এরপর ১৮ আগস্ট যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয় ২০১ জন কর্মকর্তাকে। 

২০ আগস্ট আরো ২২ কর্মকর্তাকে উপ-সচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সব মিলিয়ে গত দুই সপ্তাহে ৩৪০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। নবম ব্যাচ থেকে ১৮ ব্যাচ পর্যন্ত বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে অতিরিক্ত সচিব করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সচিব
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!