ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডিবি হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ২২ আগস্ট ২০২৪
ডিবি হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক
ফাইল ফটো

সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক।

Advertisement

দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম এ অনুসন্ধান করছে।

অনুসন্ধান টিম মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিদেশযাত্রা রোধ করতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডিবি দুদক
লিংক সফলভাবে কপি হয়েছে!