ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বন্যা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ২২ আগস্ট ২০২৪
বন্যা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম- ফাইল ফটো

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বন্যা পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে হবে।

বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকার সর্বশেষ অবস্থা ও প্রস্তুতি সম্পর্কিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

অতিভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালীসহ আশেপাশের এলাকা।

Advertisement

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো নাহিদ ইসলাম দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্কের সর্বশেষ অবস্থা জানান।

তিনি বলেন, বন্যাদুর্গত এলাকার ১৩ শতাংশ সাইট (টাওয়ার) ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়। জেনারেটর ব্যবহার করা হচ্ছে৷ নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিস্যাট প্রস্তুত আছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!