ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

মোবাইল ডাটার খরচ কমানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:০৮, ১৩ আগস্ট ২০২৪
মোবাইল ডাটার খরচ কমানোর উপায়
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

মোবাইল ফোনে দ্রুত ডাটা ফুরিয়ে যাওয়ার অভিযোগ অনেকেই করেন। এক জিবি ডাটা এক দিনও থাকছে না। আর যদি ইন্টারনেটে দিনভর বিভিন্ন বিষয় খোঁজাখুঁজি করতে থাকেন অথবা গেম খেলার অভ্যাস থাকে, তা হলে তো আর কথাই নেই। ডাটা শেষ হয়ে যাবে নিমেষে।

এসব কারণে অনেকেই টেলিকম কোম্পানিগুলোর পের দোষারোপ করে থাবে। কিন্তু মনে রাখবেন, ডাটা দ্রুত শেষ হওয়ার জন্য আপনার ছোট ছোট কিছু ভুলই দায়ী। সেই ভুলগুলো সম্পর্কে জেনে নিন-

১. মোবাইলের অটো আপডেট অপশন বন্ধ করুন। অনেকেই এটি অন করে রাখেন। আর বিভিন্ন অ্যাপ আপডেট হতে থাকে নিজে থেকেই। তার জন্য খরচ হয় ফোনের ডাটা। তাই যখন ওয়াই-ফাই সংযুক্ত করতে পারবেন, তখনই আপডেট অপশনটি চালু করে ফোন আপডেট করে নিন।

Advertisement

অটো আপডেট বন্ধ করার জন্য সেটিংয়ে গিয়ে ‘নেটওয়ার্ক প্রেফারেন্স’ ক্লিক করুন। সেখানে ‘অ্যাপ ডাউনলোড’, ‘অটো-আপডেট অ্যাপ’, ‘অটো-প্লে ভিডিও’-র জন্য মোবাইল ডাটা বন্ধ করে ওয়াই-ফাই অন করে রাখুন।

২. কোন অ্যাপে কত ডাটা খরচ হচ্ছে, তা প্রথমে জানতে হবে। সে জন্য ফোনের সেটিংসে গিয়ে দেখুন কোন অ্যাপ ব্যবহার করলে ডাটা সবচেয়ে বেশি খরচ হচ্ছে। সেই অ্যাপের ব্যবহার কমাতে পারেন। আবার অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আমাদের মোবাইলে খোলা থাকে, যার থেকেও প্রচুর ডাটা খরচ হয়ে যায়। সেই অ্যাপসগুলো বন্ধ করে রাখুন অথবা ফোন থেকে সরিয়ে দিন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!