ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অশোভন আচরণ করা সেনা সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫, ১৬ আগস্ট ২০২৪
অশোভন আচরণ করা সেনা সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: আইএসপিআর
ছবি: আইএসপিআর

সেনাবাহিনীর কিছু সদস্যদের মাধ্যমে জনগণের সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা সদস্যদের মাধ্যমে কতিপয় ব্যক্তির সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্খিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।

Advertisement

এরই মধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রাপ্ত দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইএসপিআর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!