ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ৪ আগস্ট ২০২৪
কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী
ছবি: আইএসপিআর

দেশে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জারি হওয়া কারফিউতে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় আজ (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।  জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!