ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৬, ১৩ আগস্ট ২০২৪
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
ফাইল ফটো

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবরক সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এছাড়া ‘কোটা বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে জারিকৃত পত্রটি বাতিল করা হয়। 

Advertisement

জানা গেছে,  খান শাহানুর আলম সেই চিঠিতে সই করেছিলেন। চিঠিটি মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনসহ সব দফতরপ্রধানকে দেওয়া হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের নজরে আনা হলে তা বাতিল করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সচিব
লিংক সফলভাবে কপি হয়েছে!