অন্যদিকে, কমিশনের রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে সচিব ড. ফেরদৌস জামানকে বদলি করা হয়েছে।
রোববার এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
.png)
উল্লেখ্য, ড. মো. ফখরুল ইসলাম সচিব হিসেবে রোববার বিকেলে যোগদান করেছেন। তিনি কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়া, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন ফখরুল। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩ টি।
ফখরুল ইসলাম এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিঙ্গাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।