তিনি বলেছেন, সম্প্রতি যেই ঘটনা ঘটে গেছে, এখানে আমাদের অসংখ্য ছাত্র–জনতা শহিদ হয়েছেন। আমাদের অনেক পুলিশ সদস্য শহিদ হয়েছেন। জানমাল রক্ষার জন্য তাদের আত্মাহুতি দিতে হয়েছে। এই কষ্ট যেমন আপনার, সেই কষ্ট আমাদের প্রত্যেকের। যেই ঘটনা হয়ে গেছে, যেই ক্ষতি হয়ে গেছে তা কোনো মতোই পূরণীয় নয়।
শুক্রবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি।
.png)
তিনি বলেন, যেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুলিশ সদস্য শহিদ হয়েছেন, তার ক্ষতিপূরণ আমরা কোনোভাবে দিতে পারবো না।
১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে এবং তাদের অভিযোগ শুনতে রাজারবাগ পুলিশ লাইন্সে আসেন আইজিপি। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও যাওয়ার কথা। তারা ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে, দাবিগুলো বিবেচনা করবেন বলে জানা গেছে।