গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানবন্দর সূত্র জানায়, এখন পর্যন্ত সবগুলো ফ্লাইট স্বাভাবিকভাবে ওঠানামা করলেও নির্ধারিত সময় থেকে বিলম্বে উড্ডয়ন করছে। বিমানবন্দরে ইন্টারনেট সংযোগ সীমিত থাকায় চেক-ইন, ইমিগ্রেশনসহ প্রতিটি ধাপ পার হতে অতিরিক্ত সময় লাগছে।
.png)
নভোএয়ার সূত্র জানায়, ইন্টারনেট সংযোগ না থাকায় গত সোমবার থেকে চাহিদা কমে যায় টিকিটের। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। প্রায় একই তথ্য জানিয়েছে এয়ারঅ্যাস্ট্রাও।