ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫, ৩০ জুন ২০২৪
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ফাইল ফটো

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। 

এছাড়া সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টি বাড়তে পারে।

রোববার আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

Advertisement

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু থাকায় এ লঘুচাপটি আছে। এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। এছাড়াও বাতাসের গতি বেশি থাকতে পারে বলে, জেলেদের উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!