ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ট্রেনের টিকিট কালোবাজারি, আটক ১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ১৪ জুন ২০২৪
ট্রেনের টিকিট কালোবাজারি, আটক ১২
ফাইল ফটো

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে রেলের টিকিট কালোবাজারি করার অভিযোগে ১২ জনকে আটক করেছে র‍্যাব। 

কমলাপুর রেলস্টেশনে শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।

তিনি বলেন, রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে ১০ জন এবং ঠাকুরগাঁও থেকে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক রেলের টিকিট জব্দ করা হয়েছে। এছাড়া কালোবাজারির বিভিন্ন আলামতও পাওয়া গেছে।

র‍্যাব জানায়, ভুয়া এনআইডি দিয়ে তারা এসব টিকিট কাটতো। পাশাপাশি চক্রের সক্রিয় সদস্যদের দিয়ে টিকিট কাটাতো তারা। সেই টিকিট পরে তিন থেকে চারগুণ দামে বিক্রি করা হতো।

রেলের টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!