শুক্রবার সকাল ৮টায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮ টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা হতে বিক্রি শুরু হবে।
এর আগে, ২ জুন শুরু হয় ট্রেনে ঈদযাত্রার অগ্রিম যাত্রার টিকিট বিক্রি৷
.png)
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদযাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না। টিকিট কালোবাজারী প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি প্রেরণের ব্যবস্থা করা হবে।