বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়।
মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার নাটা খোলা গ্রামের সজিব মজুমদার, সুব্রত রায়, অনিমেষ সেন, সদর উপজেলার বৈরাগী টোল গ্রামের বিপ্লব বল, সঞ্জয় বল।
.png)
মামলায় বলা হয়, বুধবার রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে যেকোনো সময় ইকো রিসোর্টের ম্যানেজারের অফিস রুম থেকে তিনটি সিপিইউ ও একটি মনিটর চুরি হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
এর আগে, গত ৮ জুন সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির চেষ্টা হয়। তবে দুদক কর্মকর্তারা এই চুরি হাতেনাতে ধরে ফেলেন। জব্দ করা হয় প্রায় ৬০০ কেজি মাছ। এ ঘটনায় রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামকে আসামি করে মামলা হয়েছে।