ঈদ শেষে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা বাড়ায় এ অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আট বিভাগে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করবেন।
বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রিহুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির বিরুদ্ধে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত।
.png)
বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারাদেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪০৬টি মামলা দায়ের করা হয়েছে। নানা অপরাধে ৭ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। বিআরটিএ উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।