ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫, ১৫ এপ্রিল ২০২৪
ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে উৎসবের আমেজ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে টানা ৬ দিনের ছুটি রোববার শেষ হয়েছে। আজ সোমবার কর্মস্থলে ফিরেছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও উৎসবের আনন্দে মেতেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার সকালে সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

Advertisement

তবে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম। গাড়ি পার্কিং এলাকায়ও ভিড় কিছুটা কম।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষ করে আজ থেকে অফিস করছি। বিশেষ কোনো কাজ না থাকায় ঐচ্ছিক ছুটির প্রয়োজন হয়নি। আজকে পুরো সচিবালয় জুড়ে ঈদের আমেজ বিরাজ করছে। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, কুশল বিনিময় করছেন। এজন্যই আনন্দটা বেশি।

চাঁদ দেখার ওপর নির্ভর করে এবার ঈদুল ফিতর পালিত হয় ১১ এপ্রিল। ৯, ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের সরকারি ছুটি ছিল। ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৬ দিন ছুটি শেষে অফিস শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: ঈদ উৎসব ছুটি
লিংক সফলভাবে কপি হয়েছে!