ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দূষিত বাতাসের দেশের তালিকায় যেখানে বাংলাদেশের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ১৯ মার্চ ২০২৪
দূষিত বাতাসের দেশের তালিকায় যেখানে বাংলাদেশের অবস্থান
ফাইল ফটো

গত বছর দূষিত বাতাসের শহরের তালিকা করা হয়। সেখানে শীর্ষ ১০০ শহরের মধ্যে ৯৯ টির অবস্থান এশিয়াতে। আর দূষণের তালিকায় শীর্ষ শত শহরের মধ্যে ৮৩টি রয়েছে ভারতে। 

আইকিউএয়ারের পর্যবেক্ষণে এ তথ্য জানা গেছে। নতুন এক গবেষণার বরাত দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন।

ঐ গবেষণায় দেখা গেছে, বিশ্বের মাত্র নয় শতাংশ শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া বিশুদ্ধ বাতাসের মানদণ্ড বজায় রাখতে পেরেছে। 

Advertisement

আইকিউএয়ার গ্লোবালের প্রধান নির্বাহী ফ্রাঙ্ক হ্যামেস বলেন, ‌আমাদের জীবনের সব ক্ষেত্রেই বায়ু দূষণ ভয়াবহ প্রভাব ফেলছে।

তার মতে, এর ফলে মানুষের গড় আয়ু কমছে তিন থেকে ছয় বছর। তিনি আরো জানান, বায়ু দূষণের কারণে মানুষ যে সব রোগে দীর্ঘদিন ভোগে, বিশুদ্ধ বাতাস পেলে তা থেকে নিস্তার পেতো। 

গত বছর বায়ু দূষণের শহরের তালিকার শীর্ষে ছিল ভারতের বিহারের বেগুসারাই। এরপরই আসামের গুয়াহাটি ও পাঞ্জাবের মওলানাপুর।

আর সার্বিকভাবে দেশ হিসেবে বায়ু দূষণের শীর্ষ ছিল বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া মানদণ্ড বাংলাদেশ ভেঙেছে প্রায় ১৬ বার। এরপরই আছে পাকিস্তান, আর তিনে আছে ভারত। তবে শীর্ষ ১০ দূষিত শহরের তালিকার ৯টিই ভারতে। 

 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!