দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে মোট ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে দেশে ৮টি রুট, দক্ষিণ এশিয়ার ৯টি, মধ্যপ্রাচ্যের ১০টি, লন্ডন, ম্যানচেষ্টার এবং কানাডার টরেন্টো রয়েছে।
বর্তমানে এত রুটে ফ্লাইট পরিচালনা করলেও বিমানের বহরে উড়োজাহাজ মাত্র ২১টি। এর মধ্যে নতুন করে পরিকল্পনায় আরো যুক্ত হয়েছে এশিয়ার ৪টি গন্তব্য- মালে, কলম্বো, বাহরাইন ও ইন্দোনেশিয়া। একই সঙ্গে রয়েছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ছাপিয়ে অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা।
.png)
বিমান বলছে, প্রতি বছর এভিয়েশন খাতে যাত্রী সংখ্যা বাড়ছে। সে লক্ষ্যেই গন্তব্যও বাড়ানোর পরিকল্পনা করছে বিমান। বহরে থাকা উড়োজাহাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাফিউল আজিম বলেন, আমাদের সব প্রস্তুতি রয়েছে। মালদ্বীপ ও কলম্বোর ক্ষেত্রে সব প্রস্তুতি রয়েছে। উজবেকিস্তান, কাজাখস্তান ও সিডনি প্রবাসীরাও ওই রুটে বিমান পরিচালনার দাবি জানিয়েছেন।