ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভুয়া সেনজেন ভিসা দিয়ে ফ্রান্স পাঠানোর সময় বিমানের ২ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২৪
ভুয়া সেনজেন ভিসা দিয়ে ফ্রান্স পাঠানোর সময় বিমানের ২ কর্মী আটক
ফাইল ফটো

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুয়া সেনজেন ভিসা দিয়ে ফ্রান্স পাঠানোর সময় বিমানের দুই কর্মীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান।

সোমবার রাতে তাদের আটক করে বিমানবন্দর এপিবিএন অফিসে রাখা হয়। এ সময় ৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, জনপ্রতি ১৫ লাখ টাকা চুক্তিতে ভুয়া সেনজেন ভিসা দিয়ে ফ্রান্স পাঠানোর কথা বলে তিনজনকে বিমানবন্দরে নিয়ে আসেন ঐ আটক দুই জন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে ভুয়া ভিসা দিয়ে তিনজনকে ফ্রান্স পাঠানো হচ্ছিল। এ সময় ভুক্তভোগী তিনজনকে উদ্ধার করা হয়। আটকরা এপিবিএন অফিস হেফাজতে রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!