শনিবার সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাটে শনিবার সকালে দেশের সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
.png)
তবে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল রোববার সকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এ সময় পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে ঢাকায় শনিবার পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।