ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মিয়ানমার থেকে পালিয়ে এলো আরো ৫ সীমান্তরক্ষী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ৪ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমার থেকে পালিয়ে এলো আরো ৫ সীমান্তরক্ষী
মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে- ফাইল ফটো

আরাকান আর্মির আক্রমণে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমারের আরো পাঁচ সীমান্তরক্ষী। এ নিয়ে এ পর্যন্ত ১৯ জন আশ্রয় নিল বাংলাদেশে। 

এর আগে, মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ সদস্য পালিয়ে বাংলাদেশে আসে। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisement

জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকার বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন পালিয়ে আসা বিজিপি সদস্যরা। রোববার সকালে শূন্যরেখা পেরিয়ে তুমব্রু ক্যাম্পে আশ্রয় নেন তারা। 

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, রোববার ভোর থেকে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। মাঝে মাঝেই বিকট শব্দে কেঁপে উঠছে ঘুমধুম-তুমব্রু সীমান্তবর্তী এলাকা। এলাকাবাসীদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মিয়ানমার
লিংক সফলভাবে কপি হয়েছে!