ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সারাদেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১২, ২৯ ডিসেম্বর ২০২৩
সারাদেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন
ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!