সোমবার কুয়াকাটায় অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এম খুরশীদ হোসেন বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।
.png)
র্যাবের মহাপরিচালক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হবে। দেশে আগের মতো অবৈধ অস্ত্র নেই। তারপরও অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব কাজ করছে।
পর্যটন এলাকা কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ি সংলগ্ন মাঠে বরিশাল র্যাব-৮ এর আয়োজনে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় র্যাব-৮ অঞ্চলের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।