ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৯, ৩০ জানুয়ারি ২০২৪
বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ফাইল ফটো

আগামী কয়েকদিনে মাঘের বৃষ্টিতে ভিজতে পারে ঢাকাসহ সাত বিভাগের বিভিন্ন অঞ্চল। এ সময়ে তাপমাত্রা আরো বাড়তে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Advertisement

বুধবার খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!