ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আজ থেকে কমতে শুরু করেছে শীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪, ২৯ জানুয়ারি ২০২৪
আজ থেকে কমতে শুরু করেছে শীত
ফাইল ফটো

গত দুই দিন রাজধানীতে শীতের তীব্রতা অনেকটাই কম ছিল। সেই ধারাবাহিকতা রয়েছে আজও। ঢাকায় শীত কম থাকলেও বাইরের পরিস্থিতি ভিন্ন।

রোববার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনাজপুরে রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের একদিন পরই দেশজুড়ে কমতে শুরু করেছে শীত। এরইমধ্যে কেটে যেতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের শৈত্যপ্রবাহ।

Advertisement

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তেঁতুলিয়া, দিনাজপুর ও সৈয়দপুরে আজও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সোমবার থেকে সারাদেশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়বে। আর মঙ্গলবার শৈত্যপ্রবাহের আওতাধীন জেলার সংখ্যাও অনেকটা কমে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!