ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শীতের সন্ধ্যায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৬, ২৪ জানুয়ারি ২০২৪
শীতের সন্ধ্যায় বৃষ্টি
ছবি: সংগৃহীত

চলমান শৈত্যপ্রবাহের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। বুধবার সন্ধ্যায় শুরু হয় বৃষ্টি। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শরীর না ভেজালেও শীতটাকে একটু যেন বাড়িয়ে দিয়েছে। এদিকে বৃষ্টির কারণে অফিস ফেরত মানুষ পড়েছেন ভোগান্তিতে।

এদিকে রাজধানী ছাড়াও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Advertisement

তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!