ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আপাতত বাড়ছে না শীত, দক্ষিণাঞ্চলে হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫, ২১ জানুয়ারি ২০২৪
আপাতত বাড়ছে না শীত, দক্ষিণাঞ্চলে হতে পারে বৃষ্টি
ফাইল ফটো

বৃষ্টি ও ঘন কুয়াশার পর গত দুদিন ধরেই নিয়মিত সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। এতে দিনের বেলায় তীব্র ও অসহনীয় শীত থেকে মুক্তি মিলেছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষের। আগামী কিছুদিন নতুন করে শীত বাড়ার আশঙ্কাও কম। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল শনিবার দেশের চার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও তা খুব বেশি বিস্তার লাভ করার সম্ভাবনা নেই।

এদিকে রোববার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামীকাল সোমবার সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।

Advertisement

জানা গেছে, গতকাল রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে গেছে। আজ রোববার তা আরো বিস্তার লাভ করতে পারে। 

তবে সোমবার ও মঙ্গলবার আকাশে একটু মেঘ থাকতে পারে। এতে দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৪ জানুয়ারির দিকে দক্ষিণাঞ্চলের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ২৬-২৭ জানুয়ারির দিকে কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!