ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫, ১৭ জানুয়ারি ২০২৪
টানা ৩ দিন হতে পারে বৃষ্টি
ফাইল ফটো

সারাদেশে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। এর মাঝেই আজ থেকে তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। 

এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীসহ বেশিরভাগ জেলায় শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। প্রচন্ড ঠান্ডায় কর্মজীবী মানুষদের সকালে কাজে যাওয়াই এখন কঠিন হয়ে পড়েছে। 

আকাশ মেঘলা থাকায় অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। আবহাওয়া অফিস বলছে, আগামী তিন দিন যশোর কুষ্টিয়া খুলনা, পাবনাসহ অন্তত ৪০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, আকাশে যেহেতু মেঘ ঘনীভূত হয়েছে, ১৭, ১৮ ও ১৯ তারিখ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। তবে ২০ তারিখের পর থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান আরো জানান, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মানুষ তাপমাত্রা যতটা না কম তার চেয়ে বেশি শীত অনুভব করছে।

এদিকে মাঘের শীতে দুর্ভোগ আরো বেড়েছে ছিন্নমূল ও হতদরিদ্রদের। শীতজনিত নানা রোগের প্রকোপে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। অসুস্থদের বেশিরভাগই বয়স্ক ও শিশু।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!