ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

খুলনা-৬: নৌকার প্রার্থী রশিদুজ্জামান বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৯, ৭ জানুয়ারি ২০২৪
খুলনা-৬: নৌকার প্রার্থী রশিদুজ্জামান বিজয়ী
মো. রশিদুজ্জামান- ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান ১ লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।

রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

Advertisement

এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হয়েছে ব্যালট পেপারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!