ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন উপহার দেবো: ইসি আহসান হাবিব

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ২০ ডিসেম্বর ২০২৩
সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন উপহার দেবো: ইসি আহসান হাবিব
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.)  মো. আহসান হাবিব খান

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.)  মো. আহসান হাবিব খান বলেছেন, সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেবো।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ইসি আহসান হাবিব খান বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতির দায়িত্ব প্রার্থীদের। সুষ্ঠু নির্বাচন ও ভোট গ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশন ও প্রশাসনের। নির্বাচনী আচরণবিধি পালনের ক্ষেত্রে প্রার্থীরা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন। এখানে দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নেই। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।   

Advertisement

মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আজিমুল আহসান, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজাসহ ৩ জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মতবিনিময় সভায় অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!