মঙ্গলবার ঢাকার এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি শ্রমিক অভিবাসনের জন্য ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প হাতে নেয়া হয়েছে। মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় সেখানে কাজের সুযোগ বাড়ার পাশাপাশি ন্যায্য মজুরি প্রাপ্তির বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
.png)
মালদ্বীপে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না এবং ওমানে বাংলাদেশি শ্রমিক যাওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
ড. সালেহীন বলেন, এরই মধ্যে ওমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। অচিরেই ওমানে কর্মী পাঠানোর বিষয়টি সুরাহা হবে।
ডিবেট ফর ডেমোক্রেসি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) যৌথভাবে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতায় ৪টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। ‘প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকাশক্তি’ শীর্ষক উদ্বোধনী প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’র বিতার্কিকদের পরাজিত করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা।