শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদফতর সূত্রে এমনটাই জানা গেছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী রোববার (১০ ডিসেম্বর) থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। উত্তরাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।
.png)
এদিকে ডিসেম্বরের শেষার্ধের দিকে মূলত শীতকালের শুরু। বৃষ্টিপাতের পরপর তাপমাত্রা হঠাৎ নেমে গেলে শীত অনুভূত হবে, তবে প্রকৃত অর্থে এটি শীতকাল নয়।
তিনি বলেন, সর্বনিম্ন তাপমাত্রা কমার পাশাপাশি যখন আকাশ মেঘমুক্ত হয়ে বায়ুমণ্ডল পুরোপুরি শুষ্ক হয়ে যাবে তখন শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা হতে কিছুটা সময় লাগবে। চলতি মাসের শেষের সপ্তাহে একটা মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
সাধারণত ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে স্বস্তিদায়ক বোঝানো হয়। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের সময়কালকে শীতকাল হিসেবে ধরা হয়। শীতকালে ২.৬ থেকে শুরু করে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নেমে গেলে সেটাকে শৈত্যপ্রবাহ বলা হয়।