ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ২ ডিসেম্বর ২০২৩
সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে: বিজিবি মহাপরিচালক
শ্রীমঙ্গল ও কুড়িগ্রাম সীমান্ত পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দেশের জন্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

শনিবার শ্রীমঙ্গল ও কুড়িগ্রাম সীমান্ত পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল এবং ময়মনসিংহ সেক্টর ও জামালপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শ্রীমঙ্গল ও কুড়িগ্রাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। 

Advertisement

এ সময় তিনি বিজিবি সদস্যদের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপণ এবং বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। 

তিনি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালনের জন্য সদা প্রস্তুত থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্য কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বিজিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!