ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার শুক্রবার রাতে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, এরই মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রেলওয়ে পুলিশসহ রেলওয়ের যেসব নিরাপত্তা বাহিনী রয়েছে তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে।
তিনি বলেন, আজ থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন ছাড়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’। ট্রেনটিতে প্রায় এক হাজার ২০ যাত্রী রয়েছে।
.png)
স্টেশন ম্যানেজার জানান, ট্রেনটিতে চলাচলের জন্য ১৭টি কোচে ৭৮০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। তবে ১০-১৫ হাজার যাত্রী চলাচলের অনুরোধ আমরা পাচ্ছি। যাত্রীর চাহিদা থাকায় অতিরিক্ত আরো তিনটি কোচ যুক্ত করা হয়েছে। ২০টি কোচে প্রায় এক হাজার ২৫ যাত্রী প্রথম দিন ঢাকা থেকে কক্সবাজার যাবে।
জানা গেছে, কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি বিমানবন্দর স্টেশনে থামবে। এরপর বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে সরাসরি চট্টগ্রাম স্টেশনে গিয়ে থামবে। সেখান থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচলে গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।