শুক্রবার রাতে আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঢাকায় পূর্ব/উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে।
.png)
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুর থেকে ঢাকায় এবং অন্যান্য বিভাগে সন্ধ্যা থেকে বৃষ্টি কমে যাবে। রোববার উজ্জ্বল সূর্যকিরণ মিলতে পারে।
শুক্রবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলায় ২৪৯ মিলিমিটার, ঢাকায় বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।