শনিবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা শুনতে চাই। নির্বাচনের প্রস্তুতি কতটা সফল হয়েছে? কোনোরকম ঘাটতি রয়েছে কি না? সেসব বিষয়ে আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনা করবো।
.png)
তিনি বলেন, আমরা বারবার করে বলেছি- নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক বলতে আমরা জানি যে ভোটাররা ব্যাপক সংখ্যায় আসবে ভোট দিতে আসবে।
সিইসি বলেন, এরকম বিষয়ে আপনাদের যে দায়িত্ব রয়েছে এবং নেই- সেটাও আমরা পরিষ্কারভাবে জানাতে চেষ্টা করবো। আপনাদের যে দায়িত্ব থাকবে সেটা যেন প্রতিপালিত হয়, সে বিষয়ে আমাদের দিক থেকে দৃঢ় নির্দেশনা থাকবে।
মতবিনিময় সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সাবেক নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।