ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ নিয়েছে ইসি: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩, ১ অক্টোবর ২০২৩
নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ নিয়েছে ইসি: সিইসি
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

কাজী হাবিবুল আউয়াল বলেন, আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটি যেন তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

তিনি বলেন, নির্বাচন নিয়ে সমালোচনা-বিতর্ক থাকতে পারে। অতীতে, এমনকি ব্রিটিশ আমলেও নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। এ সময় সব নির্বাচনী কর্মকর্তাকে নিরপেক্ষতার সঙ্গে ভোট অনুষ্ঠানে কাজ করার আহ্বান জানান সিইসি।

বক্তব্যের আগে জাতীয় নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!