ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘প্রজেক্ট খাদিজা’য় ডিজিটাল দক্ষতা বাড়বে মাদরাসাছাত্রীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৩
‘প্রজেক্ট খাদিজা’য় ডিজিটাল দক্ষতা বাড়বে মাদরাসাছাত্রীদের
ফাইল ফটো

জাতীয় অ্যাপ স্টোর ‘বিডিঅ্যাপস’ মাদরাসাছাত্রীদের ডিজিটাল দক্ষতা বাড়াতে ‘প্রজেক্ট খাদিজা’ নামে একটি উদ্যোগ চালু করেছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির মাদরাসাছাত্রীদের বিডিঅ্যাপসের মাধ্যমে কোডিং, গ্রাফিক্স ডিজাইন, স্পোকেন ইংলিশের মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের তিন মাস পর্যবেক্ষণ করার পাশাপাশি অর্জিত জ্ঞানের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

সম্প্রতি রাজশাহী মহিলা ফাজিল মাদরাসায় এ উদ্যোগের আওতায় এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এতে ৬০ জন মাদরাসাছাত্রী ‘বিডিঅ্যাপস’ প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট এবং এর মাধ্যমে অর্থ উপার্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, ‘বিডিঅ্যাপস’র মাধ্যমে আমি আমার পরিবারে অবদান রাখতে চাই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণের পর মাদরাসাছাত্রী ‘বিডিঅ্যাপস’ প্ল্যাটফর্মে লাইট অ্যাপ তৈরি ও এর মাধ্যমে আয় করতে পারছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জন প্রথম মাসে গড়ে ৫ হাজার টাকা আয় করেছেন, সম্মিলিতভাবে আয়ের পরিমাণ এক লাখ টাকা।

রবি আজিয়াটার চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, প্ল্যাটফর্ম হিসেবে ‘বিডিঅ্যাপস’ বৈচিত্র্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে সারাদেশে মাদরাসাছাত্রীদের জন্য ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে ‘প্রজেক্ট খাদিজা’।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!