ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ড. ইউনূসের বিরুদ্ধে আরেক মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৩, ২৮ আগস্ট ২০২৩
ড. ইউনূসের বিরুদ্ধে আরেক মামলা
ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো

শ্রমিকদের পাওনা মুনাফার টাকা না দিয়ে মানিলন্ডারিংয়ের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস বিরুদ্ধে মামলা করেছেন ১৮ শ্রমিক।

সোমবার সকালে পাওনা মুনাফা পরিশোধের দাবিতে ঢাকার শ্রম আদালতে এ মামলা করা হয়। মামলার শুনানি শেষে ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আগামী ১৬ অক্টোবরে মধ্যে এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে। এদিকে শ্রম আইন লঙ্ঘনের আরেকটি অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে।

Advertisement

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর।

ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!