ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৪, ১০ আগস্ট ২০২৩
প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান
ছবি: সংগৃহীত

পরিবেশ সুরক্ষা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে আলোচনা সভায় প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডি ১-নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ বিষয়ক রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ী শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক রচনা ও কবিতা পাঠ ছাড়াও একটি বিশেষ নাটিকা পরিবেশন করে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরে একশতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। 

Advertisement

বিদ্যালয়টির ব্যবস্থা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধানমণ্ডি থানা শিক্ষা অফিসের সহকারী থানা শিক্ষা অফিসার তানজিন শারমিন মিশরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা সুলতানা প্রমুখ। 

পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর বলেন, ডেঙ্গু, করোনাসহ অন্যান্য রোগব্যাধী থেকে মুক্ত থেকে সুস্থভাবে বাঁচতে পরিবেশ ভালো রাখতে হবে। বর্তমানে পরিবেশের জন্য হুমকি সৃষ্টিকারী পলিথিন ও একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বাড়াতে হবে।

তিনি আরো বলেন, জীবন রক্ষাকারী নির্মল বাতাসের জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!