ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শাহজালালে হটলাইন-সফটওয়্যার-ওয়েবসাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ২৭ জুলাই ২০২৩
শাহজালালে হটলাইন-সফটওয়্যার-ওয়েবসাইট উদ্বোধন
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ২৪ ঘণ্টা সেবা দেওয়ার জন্য হটলাইন কল সেন্টার চালু করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে বিমানবন্দরের পূর্ণাঙ্গ ডায়নামিক ওয়েবসাইট (www.hsia.gov.bd) এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারও।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীদের সমস্যা সমাধান, অভিযোগ-অনুযোগ জানতে নতুন এ উদ্যোগ নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ২৪ ঘণ্টা হটলাইন নম্বর চালু, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং বিমানবন্দরের একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইটের উদ্বোধন হয়েছে আজ।

Advertisement

আরো জানা গেছে, এখন থেকে বিমানবন্দরের যাত্রীসহ যে কেউ কল সেন্টারের এই ‘হটলাইন’ (১৩৬০০-০৯৬১৪-০১৩৬০০) নম্বরে কল দিয়ে তথ্য ও সেবা নিতে পারবেন। পাশাপাশি ‘কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে’ কোনো উড়োজাহাজ পরিবহন সংস্থার কোন প্লেন কখন ছেড়ে যাবে, কখন এসে পৌঁছাবে, শুল্কমুক্ত পণ্যের তালিকা, বিমানবন্দরের তথ্যসেবা, বিমানবন্দর সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর, কাস্টমস ডিউটি অফিসারদের নামের তালিকা, বেবিচকের সব সেবা, ইমিগ্রেশন পুলিশের সেবা, নিরাপত্তা সেবা এবং প্রাথমিক চিকিৎসা সেবার তথ্য পাওয়া যাবে।

এছাড়া নতুন ওয়েবসাইটে বিমানবন্দর হেল্প ডেস্কের প্রটোকল সেবা, হুইল চেয়ার সেবা, লস্ট অ্যান্ড ফাউন্ড সেবা, ব্যাংকিং ও মানি এক্সচেঞ্জ সেবা, হোটেলের তথ্যও পাওয়া যায়। জরুরি প্রয়োজনে বিমানবন্দরে কর্তব্যরত সব কর্মকর্তার ফোন নম্বর মিলবে এ ওয়েবসাইটে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!