ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে কোটি টাকার সোনাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ২১ মে ২০২৩
শাহজালালে কোটি টাকার সোনাসহ আটক ২
ফাইল ফটো

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার সোনা পাচারকালে দুই যাত্রীকে আটক করা হয়েছে। রোববার বিকেলে তাদের আটক করে বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকরা হলেন— সাদ্দাম হোসেন (৩৩) ও নিজাম খন্দকার (২৯)। উদ্ধার করা মোট সোনার ওজন ১ কেজি ১১১ গ্রাম। এগুলোর বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঐ যাত্রীদের দুপুর ১২টা ২০ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) ফ্লাইট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহকালে বিমানবন্দর এপিবিএনের সদস্যরা দেখতে পান অভিযুক্ত যাত্রীরা লাগেজ নেয়ার ট্রলি টেম্পারিংয়ের চেষ্টা করছেন। এরপর তাদের আটক করা হয়। পরে এপিবিএন অফিসে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে যাত্রীরা সোনা থাকার কথা স্বীকার করেন।

Advertisement

তিনি বলেন, যাত্রী মো সাদ্দাম হোসেনের কাছ থেকে ৪২০ গ্রাম এবং নিজাম খন্দকারের কাছ থেকে ৬৯১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!